Posts

গল্প

  জীবন জীবনের নিয়মে চলে যায়.... - আকাশ আহমেদ আমি এক মেয়েকে চিনতাম যে কলেজ লাইফে আরাম আয়েশ, মৌজ মস্তিতে জীবন না কাটিয়ে বিয়ের জন্য টাকা জমাতো। মেয়েটা ছিলো আমার ক্লাসমেট। আমরা একসাথে আবৃত্তি করতাম। বেশ মিশুক প্রকৃতির মেয়ে। শিলিগুড়ি কলেজে ক্যামেস্ট্রি নিয়ে পড়া এই মেয়েটা রোজ সকালে উঠে এয়ারভিউ মোড় থেকে হাকিমপাড়া পর্যন্ত হেটে যেত দশ টাকা বাঁচানোর জন্য। অথচ কেউ জিজ্ঞেস করলে হাসিমুখে বলতো, মুটিয়ে যাচ্ছিতো তাই হেটে যাই। কিন্তু আমি জানি সে অনাহারে থেকেও টাকা জমিয়ে যাচ্ছে বিয়ের জন্য। মেয়েটার নাম ছিলো জয়া... নামের মতো বিজয়িনী শান্ত শিষ্ট এই মেয়েটি প্রেম করতো শিলিগুড়ি কলেজের এক ছেলের সাথে। জয়া'র মুখেই শুনেছি ছেলেটা ওর পাশের পাড়ায় থাকতো। জয়া'র সাথে যাওয়ার জন্য রোজ বসে থাকতো কলেজ ছুটির সময়। জয়া'র ফ্যামিলির আর্থিক অবস্থা মোটামুটি। প্রতিমাসে ওকে একটা খরচ পাঠায়, ও নিজেও টিউশনি করিয়ে ভালো টাকা রোজগার করতো তবুও দিনাতিপাত করতো চাপিয়ে চাপিয়ে। সপ্তাহে একদিন মাংস কিনে সেটা রান্না করে সিংহভাগই নিয়ে যেত এই প্রেমিক পুরুষ টির জন্য। কখনো কখনো নিজের জন্য এক টুকরোও রাখতো না। আবার আফসোস করে বলতো, "বু...

লজ্জিত

  লজ্জিত  - আকাশ আহমেদ  ১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ঘনিয়ে আসছে দূর্যোগের ঘনঘটা  অশান্ত এপার ওপার বাংলা  ইসলামাবাদ ও আগুনের ছাড়াছাড়ি  ঠাঁই নেই কোথাও, ঠাঁই নেই, পদ্মা যমুনাও এখন বাঁধ ভাঙা অশান্ত,  জলেরাও ছুটছে বিরামহীন নেশা করে, এই দূর্যোগের ঘনঘটায় তুমিও নেই  রাত্রের আকাশে চাঁদ ওঠে  আমার চোখে ঘুম নেই, ভিতরে বাহিরে কোথাও শান্তি নেই, বোনেরা ধর্ষণের বলি হচ্ছে নিরাপদ আশ্রয়ে  অধিকার আদায়ে ভাইয়েরা বুক ঝাঁঝরা করছে একের পর এক  ভাইয়ের রক্তের বিনিময়ে মৌলবাদ পুরোনো শকুন খামচে ধরেছে জাতির পতাকা, মন্দির পাহাড়ের আড়ালে লুন্ঠন হচ্ছে জাতির মা বোনের ইজ্জত, লজ্জিত আমি লজ্জিত আজ জাতির বিবেক,  সক্রেটিস, খুঁজে ফিরি তোমার বিষের পিয়ালা, কোথায় লুকালে তোমার বিষের পিয়ালা, আমায় বিষ দাও লজ্জা নিবারণের শক্তি দাও !!