লজ্জিত

 লজ্জিত 

- আকাশ আহমেদ 

১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ঘনিয়ে আসছে দূর্যোগের ঘনঘটা 

অশান্ত এপার ওপার বাংলা 

ইসলামাবাদ ও আগুনের ছাড়াছাড়ি 

ঠাঁই নেই কোথাও, ঠাঁই নেই,

পদ্মা যমুনাও এখন বাঁধ ভাঙা অশান্ত, 

জলেরাও ছুটছে বিরামহীন নেশা করে,

এই দূর্যোগের ঘনঘটায় তুমিও নেই 

রাত্রের আকাশে চাঁদ ওঠে 

আমার চোখে ঘুম নেই,

ভিতরে বাহিরে কোথাও শান্তি নেই,

বোনেরা ধর্ষণের বলি হচ্ছে নিরাপদ আশ্রয়ে 

অধিকার আদায়ে ভাইয়েরা বুক ঝাঁঝরা করছে

একের পর এক 

ভাইয়ের রক্তের বিনিময়ে মৌলবাদ পুরোনো শকুন খামচে ধরেছে জাতির পতাকা,

মন্দির পাহাড়ের আড়ালে লুন্ঠন হচ্ছে জাতির মা বোনের ইজ্জত,

লজ্জিত আমি লজ্জিত আজ জাতির বিবেক, 

সক্রেটিস, খুঁজে ফিরি তোমার বিষের পিয়ালা,

কোথায় লুকালে তোমার বিষের পিয়ালা,

আমায় বিষ দাও

লজ্জা নিবারণের শক্তি দাও !!

Comments

Post a Comment